Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নামাজে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে?

ডেস্ক সংবাদ

নামাজে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে?

ঈমান আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এজন্য নামাজের সময় কী করা যাবে আর কী করা যাবে না; তা জানা আবশ্যক।
অনেকে জানতে চান, নামাজে হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে কি?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজ আদায়ের সময় হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা জায়েজ নেই। এমনটি করলে নামাজ ভেঙে যাবে না। তবে ইচ্ছাকৃত করা ঠিক নয়।
তবে নামাজ আদায়ের সময় অন্যের হাঁচির জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে নামাজ ভেঙে যাবে। নামাজ অবস্থায় কারও সঙ্গে কথা বলা বা কাউকে সালাম দেয়াও নিষেধ। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্রাম বলেছেন,
إِنّ هَذِهِ الصّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النّاسِ، إِنَّمَا هُوَ التّسْبِيحُ وَالتّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ
অর্থ: নামাজে কারো সাথে কথা বলার সুযোগ নেই। নামাজ শুধু তাসবিহ, তাকবি ও কুরআন তিলাওয়াত। (মুসলিম ৫৩৭)
তাই নামাজ অবস্থায় ইচ্ছাকৃতভাবে বা ভুল করে কাউকে সম্বোধন করে কিছু বললে বা সালাম দিলে নামাজ ভেঙে যাবে। শুধু নিজে শুনতে পায় এতটুকু নিচু আওয়াজে কথা বলে ফেললেও নামাজ ভেঙে যাবে।
কেউ যদি নামাজ আদায়রত ব্যক্তিকে সালাম দেয়, নামাজি ইচ্ছাকৃতভাবে বা ভুল করে সশব্দে অর্থাৎ মুখে উচ্চারণ করে সালামের উত্তর দেয়, তাহলে নামাজ ভেঙে যাবে।
নামাজের বাইরে সাধারণ অবস্থায় হাঁচি দেয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা মুস্তাহাব। হাদিসে হাঁচি দেয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ পড়া এবং তার জবাব দেওয়ার নির্দেশনা এসেছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
إِذَا عَطسَ أحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ للهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ الله، فإذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بالَكم
অর্থ: তোমাদের কেউ যখন হাঁচি দেয় তখন সে যেন ‘আলহামদুলিল্লাহ’ (অর্থ: সব প্রশংসা আল্লাহর) বলে। এবং তার সাথে থাকা ব্যক্তি যেন উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ (অর্থ: আল্লাহ আপনার ওপর দয়া করুন) বলে। যখন তার সাথে থাকা ব্যক্তি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে তখন হাঁচিদাতা উত্তরে বলবে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’। (বুখারি: ৬২২৪)

 

 

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর