Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিদেশের মাটিতে অনুপ্রেরণার নাম: হাফেজ বশির

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় একের পর এক সাফল্যের গল্প রচনা করে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন বাংলাদেশি তরুণ হাফেজ বশির ইবনে জাফর। ২০১৮ সালে স্নাতক ডিগ্রির জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে খুব দ্রুতই নিজের মেধা ও নেতৃত্বগুণে জায়গা করে নেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে।

মাহসা ইউনিভার্সিটিতে পড়াশোনার সময়ই তিনি ছাত্র প্রতিনিধি পরিষদের (Student Representative Council) নির্বাচনে অংশ নিয়ে ৫৭টি দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। শুধু একবার নয়, টানা দ্বিতীয়বারও পুনর্নির্বাচিত হয়ে নজির গড়েন এই তরুণ। শিক্ষার্থীদের স্বার্থে নিবেদিতভাবে কাজ করে সবার আস্থা অর্জন করেন তিনি।

উল্লেখযোগ্য একাডেমিক ফলাফল, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নেতৃত্বগুণ বিবেচনায় তাকে মাহসা ইউনিভার্সিটির ২১তম সমাবর্তনে ‘ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় সেরা শিক্ষার্থী হিসেবে।

স্নাতক সম্পন্ন করে তিনি ভর্তি হন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (UPM)—যা মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এখানেও নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। কর্মজীবনে প্রবেশের পর প্রথমে মেট্রো প্রিমিয়াম গ্রুপে অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন এবং দ্রুত পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত হন।

সম্প্রতি মাহসা ইউনিভার্সিটির কুয়ালালামপুর ক্যাম্পাসে ‘অ্যাডমিশন অফিসার’ হিসেবে যোগ দিয়েছেন তিনি, যেখানে তাঁর দায়িত্ব থাকবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা।

নিজের সাফল্য সম্পর্কে জানতে চাইলে বশির বলেন, “যোগ্যতা অনেকেরই থাকে, কিন্তু বিদেশে আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি পিছিয়ে থাকি নেটওয়ার্কিংয়ে। সঠিকভাবে যোগাযোগ গড়ে তুলতে পারলে যোগ্যতা বিকশিত হয় এবং সেখান থেকেই সাফল্যের দরজা খুলে যায়।”

হাফেজ বশির শুধু নিজের উন্নয়নেই থেমে থাকেননি। তাঁর নেতৃত্বে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া’ নামের একটি শক্তিশালী সংগঠন, যার মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত অনেক বাংলাদেশি তরুণ নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর