Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিমান দুর্ঘটনা: নিখোঁজ সন্তানের খোঁজে স্কুল গেটে বাবা-মা

ডেস্ক সংবাদ

নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা বাবা-মা। সন্তানের জন্য অশ্রু ঝরাচ্ছেন দুর্ঘটনা কবলিত স্কুলের মূল ফটকের সামনে। কখনো চিৎকার করে স্কুল কর্তৃপক্ষের কাছে চাইছেন সন্তানের খোঁজ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের শিক্ষকরা এসেছেন ক্যাম্পাসে। কাজ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটিও৷
মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির রাইসা মনির বাবা সাহাবুল ইসলাম৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রাইসা মনি৷ প্রায় সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় রাইসার৷ রাইসার দেহাবশেষের ঠাঁই হয় সিএমইএইচে৷ এখনো বুঝে পায়নি আদরের সন্তানের মরদেহ৷ এরই মধ্যে আরেক অভিভাবক রাইসা মনিকে দাবি করছেন তার সন্তান হিসেবেও৷ সন্তানের শারীরিক গঠন তার কাছে চিরচেনা তাই রাইসার জন্য এখন পাগল প্রায় বাবা সাহাবুল৷
এদিকে, সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে জানেন না আফিয়ার মা৷ তাই স্কুলের ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকের সামনেই নাড়িছেঁড়া ধনের জন্য আকুতি তার৷
ভোর থেকেই স্কুলের গেটে ভিড় করে আছেন উদ্বিগ্ন অভিভাবক আর শিক্ষার্থীরা৷
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনায় ভাগ্যক্রমে যারা বেঁচে গেছেন সেই সব শিক্ষার্থীদের তাড়া করছে দুঃসহ স্মৃতি৷ প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠীর সাথে খেলা হবে না, দেখা হবে না স্কুল মাঠে কিংবা টিফিনের ফাঁকে৷
সকালে শিক্ষকরা আসেন স্কুলে। শোকস্তব্ধ তারাও। হতাহতদের তালিকা নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে স্কুল কর্তৃক গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করলেও গণমাধ্যমে কথা বলেনি কেউই৷ এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর