Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রোহিঙ্গা ক্যাম্প থেকে বোরকা পরে তিনি কোথায় যান!

ডেস্ক সংবাদ

কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা পরে ঢুকতে চাইছিলেন রোহিঙ্গা আশ্রয় শিবিরে। পুলিশের হাতে ধরা পড়ে জানা যায় তিনি পুরুষ। নজরদারি এড়িয়ে শিবির থেকে বেরিয়ে আবার ঢুকতে গিয়ে ধরা পড়েন তিনি।
বুধবার (২৩ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলার শালবাগান পুলিশ তল্লাশি চৌকিতে (চেকপোস্টে) ঘটে এ ঘটনা।
নারীর ছদ্মবেশ ধরে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঢুকতে চেয়েছিলেন তিনি। তবে আচরণে সন্দেহ হলে থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে বোরকা খুলতেই আসল পরিচয় সামনে আসে।
অভিযুক্ত রশিদ আহমদ (২৭) কক্সবাজারের টেকনাফের হ্নীলার ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ফরিদ আহমেদের ছেলে।
পুলিশ জানায়, ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে আশ্রয় শিবির থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে বের হয়েছিলেন। আবার ছদ্মবেশ ধারণ করে আশ্রয় শিবিরে যাওয়ার চেষ্টা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বোরকা পরে এক যুবক হেঁটে তল্লাশি চৌকি পার হচ্ছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে কোনো কথার ঠিকঠাকমতো উত্তর দিতে পারেনি। পরে তাকে আটক করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর