Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’—মজার ছলেই বলেছিলেন: মিলা

ডেস্ক সংবাদ

জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ফের আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের একটি মন্তব্য ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হালকা মজার ছলে বলেন, “বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না, আগ্রহীদের বায়োডাটা পাঠাতে বলছি”—এ কথা গণমাধ্যমে শিরোনাম হয়ে যাওয়ায় এবার সরাসরি ব্যাখ্যা দিলেন এই গায়িকা।

মিলা বলেন, “এই কথাটা আমি মজার ছলে বলেছিলাম, সিরিয়াসভাবে নয়। অথচ অনেক সংবাদমাধ্যম সেটাকেই গুরুত্ব দিয়ে শিরোনাম করছে। এতে আমি ভীষণ বিব্রত।”

তিনি আরও জানান, “বিয়ের ব্যাপারে আমি আপাতত কিছু ভাবছি না। এখন পুরোপুরি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। যখন সিদ্ধান্ত নেব, তখন সবাইকে জানিয়ে করব। সাংবাদিকদের অনুরোধ করব, দয়া করে এমন খবর প্রচার না করে আমার কাজ নিয়ে কথা বলুন।”

বিয়ের খবর ছড়ানোর পর থেকে মোবাইলে আসছে অসংখ্য মেসেজ ও ফোন কল। “আমি সত্যিই বিপাকে পড়ে গেছি,” বলেন মিলা।

সংগীত ক্যারিয়ারে আবার সক্রিয় হচ্ছেন এই গায়িকা। সম্প্রতি তিনি দীর্ঘ সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শওকত আলী ইমনের সংগীতে ‘ইনসাফ’ সিনেমার একটি পার্টি গানে গেয়েছেন মিলা, যা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে।

সংগীত দিয়ে নতুনভাবে ফেরার ইচ্ছা জানিয়ে মিলা বলেন, “আমি এখন গান নিয়েই ভাবছি। আমার কাজের খবর নিয়েই আলোচনা হোক, এটাই চাই।”

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর