Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার আহ্বান ৬০ জন লেবার এমপির

ডেস্ক সংবাদ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজার সব বাসিন্দাকে রাফাহর ধ্বংসাবশেষে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণার পর, যুক্তরাজ্যের প্রায় ৬০ জন লেবার এমপি ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ডেভিড ল্যামিকে পাঠানো এক খোলা চিঠিতে এমপিরা জানান, তারা মনে করেন গাজায় ‘জাতিগত নির্মূল’ ঘটছে। চিঠিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পনাকে ‘মানবতাবিরোধী অপরাধের কার্যকর পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে এ পরিকল্পনা বন্ধের আহ্বান জানানো হয়।

চিঠিতে এমপিরা পাঁচটি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যার মধ্যে রয়েছে:

  • ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তাৎক্ষণিক স্বীকৃতি

  • পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা

  • জাতিসংঘের শরনার্থী সংস্থা (UNRWA)-কে তহবিল প্রদান

  • হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রচেষ্টা

তবে ফিলিস্তিনকে স্বীকৃতি ও বসতি নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো সরকারের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর হতে পারে।

চিঠিতে আরও বলা হয়েছে: “যদি আমরা এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিই, তবে আমাদের দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিই দুর্বল হয়ে পড়ে। এর ফলে স্থিতাবস্থা বজায় থাকবে এবং ফিলিস্তিনি ভূখণ্ড আরও সংকুচিত ও সংযুক্ত হতে থাকবে।”

চিঠিতে ৫৯ জন এমপির স্বাক্ষর রয়েছে, যার মধ্যে আছেন লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট-এর চেয়ার সারাহ ওয়েন ও অ্যান্ড্রু প্যাকস, ক্লাইভ লুইস, ডায়ান অ্যাবট, স্টেলা ক্রিসি, তানমানজিৎ সিং ধেসি ও লিয়াম বাইর্ন প্রমুখ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শান্তির পথে এগোতে হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এখনই সময়।”

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সেটি ‘সর্বোচ্চ কূটনৈতিক প্রভাব’ রাখার সময়েই করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর