Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

শীতে জ্বালানি ঋণের মুখে ৯০ লাখের বেশি ব্রিটিশ পরিবার: ইউসুইচ-এর সমীক্ষায় উদ্বেগ

শীতে জ্বালানি ঋণের মুখে ৯০ লাখের বেশি ব্রিটিশ পরিবার: ইউসুইচ-এর সমীক্ষায় উদ্বেগ
ডেস্ক সংবাদ

আসন্ন শীত মৌসুমে জ্বালানি বিলের ঋণ অথবা কোনো ধরনের সঞ্চয় বা ক্রেডিট ছাড়াই শীতের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাজ্যের ৯০ লাখেরও বেশি পরিবার। ইউসুইচ (Uswitch)-এর সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, সামার বা গ্রীষ্মকালে সাধারণত আগামী শীতের জন্য যে পরিমাণ আর্থিক সাশ্রয় বা ক্রেডিট জমা রাখার কথা ছিল, তা এই বছর উল্লেখযোগ্য হারে কমে গেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, চলতি বছর মাত্র ৫৫ শতাংশ বিলদাতা তাদের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ক্রেডিট বা সঞ্চিত অবস্থায় আছেন, যা ২০২২ সালে ছিল প্রায় ৬৪ শতাংশ। অথচ গ্রীষ্মকালে সরাসরি ডেবিট (Direct debit) বা কিস্তির মাধ্যমে এই অর্থ জমা রাখা হয় যাতে শীতকালের ভারী বিল পরিশোধ করা সহজ হয়। এমনকি যারা ক্রেডিটে আছেন, তাদের মধ্যে মাত্র ১০ জনের ৩ জন (২৯%) ৩০০ পাউন্ড বা তার বেশি জমাতে পেরেছেন। সাধারণ বিলদাতাদের জমা থাকা অর্থের পরিমাণ মাত্র ৫১ থেকে ১০০ পাউন্ডের মধ্যে।

অন্যদিকে, প্রায় ৩.৪ লাখ পরিবার অর্থাৎ প্রায় প্রতি আটটি পরিবারের একটি বর্তমানে তাদের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ঋণী। সব মিলিয়ে এই পরিবারগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় ৭৫ কোটি পাউন্ড এবং প্রতি পরিবারের গড় ঋণের পরিমাণ প্রায় ২২০ পাউন্ড। ঋণী পরিবারগুলোর ৬৫ শতাংশ জানিয়েছে যে তাদের সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের বকেয়া সম্পর্কে যোগাযোগ করেছে, তবে মাত্র ১২ শতাংশ ক্ষেত্রে সাশ্রয়ী কোনো পরিশোধ পরিকল্পনা (Repayment plan) তৈরিতে সহায়তা করা হয়েছে।

গত ১ অক্টোবর থেকে অফজেম (Ofgem)-এর জ্বালানি মূল্য ক্যাপ (Price cap) ৩.৬ শতাংশ বেড়ে ১,৭২৩ পাউন্ডে পৌঁছেছে এবং পূর্বাভাস দেওয়া হচ্ছে যে আগামী জানুয়ারি মাসে তা আরও প্রায় ২২ শতাংশ বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউসুইচ-এর জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা হিটিং বা রুম হিটার চালানোর বদলে গায়ে অতিরিক্ত গরম জামাকাপড় পরে থাকবেন এবং প্রায় ৮ শতাংশ মানুষ জ্বালানি বিল মেটানোর জন্য খাবারের খরচ কমিয়ে দেবেন বলে পরিকল্পনা করছেন।

ইউসুইচ-এর জ্বালানি বিষয়ক মুখপাত্র বেন গ্যালিজ্জি জানিয়েছেন, গ্রীষ্মকালের এই সঞ্চয় বা ক্রেডিটই শীতের বড় বিলগুলোকে সহনীয় করে তোলে, কিন্তু লাখ লাখ মানুষ সেই আর্থিক বাফার বা সুরক্ষা বলয় তৈরি করতে পারেনি। এমতাবস্থায় যাদের ঋণ বা বকেয়ার পরিমাণ বেশি, তাদের দ্রুত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সাশ্রয়ী কিস্তি বা পরিশোধ পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে
কেমডেন কাউন্সিলের নতুন লিডার হলেন কাউন্সিলর জেইমস স্লেটার
কেমডেন কাউন্সিলের নতুন লিডার হলেন কাউন্সিলর জেইমস স্লেটার
কেমডেন কাউন্সিলের নতুন লিডার হলেন কাউন্সিলর জেইমস স্লেটার
৫৩ বছর পর কনজারভেটিভ পার্টি ছাড়লেন প্রবীণ রাজনীতিক অ্যান্ড্রিউ বফ: ইসিএইচআর ইস্যুতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (NEBTRA)-এর গৌরবময় ১০ বছর পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক

থেমস ওয়াটারের নিয়ন্ত্রণ নিতে সাবেক বাণিজ্যমন্ত্রী লর্ড হাটনকে চেয়ারম্যান করার পরিকল্পনা পাওনাদারদের

লন্ডনে পাতালরেল ও মহাসড়কে চরম বিপর্যয়: সিগন্যাল ত্রুটি ও দুর্ঘটনায় স্থবির যাতায়াত
লন্ডনে পাতালরেল ও মহাসড়কে চরম বিপর্যয়: সিগন্যাল ত্রুটি ও দুর্ঘটনায় স্থবির যাতায়াত
লন্ডনে পাতালরেল ও মহাসড়কে চরম বিপর্যয়: সিগন্যাল ত্রুটি ও দুর্ঘটনায় স্থবির যাতায়াত

সম্পর্কিত খবর