Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সয়াবিন তেলের বাজারে অস্থিরতা, ১ ও ২ লিটারের বোতল মিলছে না

ডেস্ক সংবাদ

জ্বালানি তেলের সংকটের প্রভাব কাটতে না কাটতেই এবার ভোজ্যতেলের বাজারেও দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে, বিশেষ করে ১ ও ২ লিটারের বোতলজাত তেল প্রায় অদৃশ্য হয়ে গেছে।

রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা ও শান্তিনগরের বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে বড় আকারের ৫ লিটারের বোতল থাকলেও ছোট বোতল নেই বললেই চলে। এতে করে মধ্য ও নিম্নআয়ের ক্রেতারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

ক্রেতাদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। কেউ কেউ বলছেন, অতিরিক্ত টাকা দিলে তেল পাওয়া যাচ্ছে, আবার অনেকে খুচরা দোকান ও ডিলারদের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন।

অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায় থেকেই ১ ও ২ লিটারের বোতল সরবরাহ করা হচ্ছে না। ফলে চাহিদা থাকলেও তারা তা সরবরাহ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে বেশি দামে ৫ লিটারের বোতল বিক্রি করতে হচ্ছে।

বর্তমানে বাজারে সরকার নির্ধারিত দামে ১ লিটার সয়াবিন তেল ১৯৫ টাকা, ২ লিটার ৩৯০ টাকা এবং ৫ লিটার ৯৫৫ টাকায় বিক্রি হওয়ার কথা। তবে খোলা বাজারে এসব তেল ও পাম তেল বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্রেতাদের ভাষ্য, পরিবহন খরচ ও সরবরাহ ঘাটতির কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। তবে ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ী।

ভোক্তারা দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর