Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ডেস্ক সংবাদ

সিলেটের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগে নতুন সংগঠন সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে এক প্রীতিময় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা মোঃ লাহিন উদ্দিন এবং সঞ্চালনা করেন উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের। এতে সিলেট মহানগরসহ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ডের উদ্যোক্তারা অংশ নেন।
ইফতারের আগে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং প্লে-গ্রাউন্ড ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন। উদ্যোক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়।
আলোচনার ভিত্তিতে উপস্থিত উদ্যোক্তাদের সর্বসম্মত সিদ্ধান্তে ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড খাতকে সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় আগামী ১৮০ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন জুনেদ আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ লাহিন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ইসমাইল মাহবুব ইমন, কোষাধ্যক্ষ নাজমুস সাকিব চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে ইমরান আজাদ, তারেক আহমেদ চৌধুরী, একরাম ফয়েজ ও সুলতান আহমেদ তায়েফ দায়িত্ব পান।
উপস্থিত উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, গঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রণয়ন করে সিলেটের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বৃহত্তর সিলেট অঞ্চলে ব্যক্তি উদ্যোগে বর্তমানে ১০০টিরও বেশি ইনডোর খেলার মাঠ পরিচালিত হচ্ছে। এসব মাঠে খেলাধুলার সুযোগ সৃষ্টি হওয়ায় তরুণদের একটি বড় অংশ মাদকাসক্তি, অনৈতিক কর্মকাণ্ড ও সময়ের অপচয় থেকে দূরে থাকছে এবং ক্রীড়া চর্চার সুযোগ বাড়ছে।- প্রেসরিলিজ

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর