Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে পল্লী বিদ্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্ধকারে পাঁচ উপজেলা

ডেস্ক সংবাদ

সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সুইচিং কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই আগুন লাগার পরপরই আশপাশের পাঁচ উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়দের বর্ণনায়, রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা কন্ট্রোল রুম থেকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই অন্ধকারে তলিয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে ও দুর্ভোগে রাত কাটান হাজারো মানুষ।

ঘটনাস্থল ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী এলাকায় অবস্থিত কন্ট্রোল রুমে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পুরোপুরি, এবং ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামসুল ইসলাম জানান, “আগুন নিয়ন্ত্রণে এলেও কন্ট্রোল রুমের বহু যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ফলে এখন পাঁচ উপজেলা বিদ্যুৎহীন রয়েছে। দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে।”

এই বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর