Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ১১ দেশের ১০০ প্রবাসীকে দেওয়া হলো প্রবাসী সম্মাননা

ডেস্ক সংবাদ

সিলেটে ১১টি দেশের ১০০ জন প্রবাসীকে প্রবাসী সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবাসী সম্মাননা ২০২৫ অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার দাবি জানান এবং এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মাননার আয়োজন করা হয়েছে। তিনি জানান, প্রবাসীদের জন্য তিন হাজার বিঘা জমির ওপর একটি আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার কাজি আখতারুল আলম, প্রবাসী কমিউনিটি নেতা ড. ওয়ালি তসরুদ্দিন, ব্যারিস্টার নাজির আহমদ, আয়াশ মিয়া ও মুহিব উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।

Print
Email

সর্বশেষ সংবাদ

tv3-bangla-1-74
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সম্পর্কিত খবর