Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ২৫০ ভরি স্বর্ণ লুট: কুমিল্লায় গ্রেফতার ৩

ডেস্ক সংবাদ

সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে স্বর্ণ লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের মধ্যে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।
ওছেকের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা থানাধীন হোমনা বাজার থেকে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
বাকি স্বর্ণ উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।
গত ৮ জানুয়ারি রাত ৯টা থেকে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্সে চুরি সংঘটিত হয়। সেখান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর