Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৪০ শিক্ষক থাকলেও পাস করাতে পারেননি ২১ জন শিক্ষার্থীকে

ডেস্ক সংবাদ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুটি আলিম মাদ্রাসার শিক্ষার মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা ও সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা—এই দুই প্রতিষ্ঠানে মোট ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউই আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অথচ দুটি প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন মোট ৪০ জন।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, শিক্ষকরা শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করেন না। যথাসময়ে উপস্থিত না থাকা, শিক্ষা কার্যক্রমে গাফিলতি এবং অনেক শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ গ্রহণ করতে পারেনি। এর ফলেই পুরোপুরি ব্যর্থতার মুখে পড়েছে দুটি প্রতিষ্ঠানের ফলাফল।

ফলাফল বিশ্লেষণ:

  • সাহেবপুর মদিনাতুল উলুম মাদ্রাসা: ২৪ জন শিক্ষক, ১৪ জন পরীক্ষার্থী — সবাই অকৃতকার্য

  • দেউলী মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা: ১৬ জন শিক্ষক, ৭ জন পরীক্ষার্থী — কেউ পাস করেনি

এ বিষয়ে সাহেবপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, “পরীক্ষার হলে অতিরিক্ত কড়াকড়ির কারণে শিক্ষার্থীরা ভালো ফল করতে পারেনি।”

অন্যদিকে দেউলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ দোষ চাপিয়েছেন শিক্ষার্থীদের ওপর। তার দাবি, “শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা না করায় এ ফল হয়েছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, “এই ফলাফল অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের অফিসে ডেকে বিস্তারিত জানতে চাওয়া হবে।”

এমন ফলাফলের পর এলাকায় শিক্ষার মান, শিক্ষক নিয়োগ ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও শিক্ষার পরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর