Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জায়েদের সঙ্গে বরফের ওপর ডিগবাজি দিলেন দুই অভিনেত্রী

ডেস্ক সংবাদ

ঢাকাই সিনেমার ডিগবাজিখ্যাত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই। এবার দেখা গেল দেশের দুই তারকার সঙ্গে দেশের বাইরে বরফের ওপর ডিগবাজি দিতে।
ব্যক্তিগত জীবন আরও কাজ নিয়েও আলোচনায় থাকেন জায়েদ। সম্প্রতি ডিগবাজি কাণ্ডে আবারও নেটিজেনদের মাঝে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই তারকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিয়েছেন জায়েদ খান। ভিডিওতে জায়েদ খানকে বলতে শোনা যায়, ‘এটা প্রথমবার আমি বরফের মধ্যে ডিগবাজি দিচ্ছি।’
ক্যাপশনে ডিগবাজির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের ওপর ডিগবাজি দিতে হলো, শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।’
ডিগবাজি দেয়ার ভিডিওতে তার সঙ্গে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও উপস্থাপিকা নীল হুরেজাহানকে। তারা দুজনও জায়েদ খানে সঙ্গে ডিগবাজি দিয়েছেন। ভিডিওতে বোঝা গেছে মজার ছলেই তারা এমনটা করেছেন।
উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।

Print
Email

সর্বশেষ সংবাদ

লন্ডনে সংবাদ সম্মেলন - ‘বিজনেট গ্লোবাল এওয়ার্ডস’ এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন - বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন – বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে’-র নেতা রবার্ট জেনরিখ।
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে সিলেট-৩ আসনের ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ: সাজা বাতিলের দাবি ও ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা

সম্পর্কিত খবর