যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ‘টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশন’ (THCA)-এর নতুন নির্বাহী কমিটির ঘোষণা, ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির শপথ গ্রহণ এবং সাবেক সভাপতি জাহিদ মিয়াকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সাবেক স্পিকার ও কাউন্সিলর মিজান চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোহাম্মদ মিসবাহউদ্দিন। সংগঠনের সভাপতি মোহাম্মদ সফর উদ্দিনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফ উজ জামান এবং উপস্থাপনায় সহযোগিতা করেন তামান্না মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর কাহার চৌধুরী, সাবেক স্পিকার ও কাউন্সিলর খালেস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মিয়া ও লিলু মিয়া তালুকদার, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল এবং জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারম্যান সাইয়েদ জিল্লুল হক।
এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী, জগলুল খান, সদস্য ফাতিমা বেগম, তুফায়েল আহমদ, রুমানা আজাদ, শাহ বদরুজ্জামান, আহমদ মিয়া, রুখসানা পারভিন, হেলাল আহমদ, রেদওয়ান হুসাইন, লিটন আহমদ, জাকির আহমদ, ফজলুর রহমান, লিমন আহমদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, পিপলস কেয়ারের পরিচালক মাহবুবুর রহমান, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট কেয়ার লিমিটেডের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আপাসেনের রেজিস্টার্ড ম্যানেজার মুনিরা পারভিন এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুখলিস খান। অনুষ্ঠানে জিএমবি (GMB) ট্রেড ইউনিয়নের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ বিপুলসংখ্যক কেয়ারার অংশ নেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সাবেক সভাপতি জাহিদ মিয়াকে তাঁর অসামান্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সাবেক কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহিদ আহমদ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। বক্তারা যুক্তরাজ্যে কেয়ারারদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




