Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

ডেস্ক সংবাদ

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র-এ পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি ওয়াশিংটনের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেস-এ অবতরণ করে। এ সময় সেখানে রাজদম্পতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।

রাজা-রানিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। অনুষ্ঠানে সামরিক ব্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে এবং শিশুদের মাধ্যমে ফুল দিয়ে তাদের বরণ করা হয়।

পরে হোয়াইট হাউস-এ রাজদম্পতিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা প্রথমে একটি ব্যক্তিগত চা-চক্রে অংশ নেন এবং পরে গার্ডেন পার্টিতে যোগ দেন।

২০০৭ সালের পর এটাই কোনো ব্রিটিশ সম্রাটের প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই বছর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ দেশটিতে ছয় দিনের সফর করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট রাজনৈতিক দূরত্ব এবং বিভিন্ন ইস্যুর প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। তাদের মতে, এ সফরের মাধ্যমে দুই ঐতিহাসিক মিত্র দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর