Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

ডেস্ক সংবাদ

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র-এ পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি ওয়াশিংটনের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেস-এ অবতরণ করে। এ সময় সেখানে রাজদম্পতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি

রাজা-রানিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। অনুষ্ঠানে সামরিক ব্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে এবং শিশুদের মাধ্যমে ফুল দিয়ে তাদের বরণ করা হয়।

পরে হোয়াইট হাউস-এ রাজদম্পতিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা প্রথমে একটি ব্যক্তিগত চা-চক্রে অংশ নেন এবং পরে গার্ডেন পার্টিতে যোগ দেন।

২০০৭ সালের পর এটাই কোনো ব্রিটিশ সম্রাটের প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই বছর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ দেশটিতে ছয় দিনের সফর করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট রাজনৈতিক দূরত্ব এবং বিভিন্ন ইস্যুর প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। তাদের মতে, এ সফরের মাধ্যমে দুই ঐতিহাসিক মিত্র দেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর