Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড

ডেস্ক সংবাদ

ইতালির জনপ্রিয় মিষ্টান্ন তিরামিসু তৈরিতে এবার গড়া হলো নতুন বিশ্বরেকর্ড। যুক্তরাজ্যের লন্ডনের চেলসি টাউন হলে শতাধিক শেফ মিলে তৈরি করেছেন বিশ্বের দীর্ঘতম তিরামিসু, যা ইতালির আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

গত ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় ১০০ জন ইতালীয় শেফ অংশ নেন। তাদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয় ১৪৪৫ ফুট (৪৪০.৬ মিটার) দীর্ঘ এই মিষ্টান্ন, যা আগের ২৭৩.৫ মিটারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এই বিশাল প্রকল্পের নেতৃত্ব দেন শেফ মিরকো রিচ্চি। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ২০১৭ সালেও একই রেকর্ড গড়েছিলেন, যা পরে ২০১৯ সালে অন্য একটি ইতালীয় দল ভেঙে দেয়। এবার লন্ডনে এসে তিনি সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন।

প্রাথমিকভাবে আয়োজকদের পরিকল্পনা ছিল ৩০০ মিটার দীর্ঘ তিরামিসু তৈরির, তবে শেষ পর্যন্ত সেটি ৪৪০.৬ মিটার পর্যন্ত প্রসারিত করা হয়। এতে ব্যবহার করা হয় প্রায় ৫০ হাজার লেডিফিঙ্গার বিস্কুট এবং ৩ হাজার ডিম।

তিরামিসু হলো কফিতে ভেজানো লেডিফিঙ্গার, মাস্কারপোন চিজ, ডিমের কুসুম, চিনি ও কোকো পাউডার দিয়ে তৈরি একটি জনপ্রিয় ইতালীয় ডেজার্ট। ১৯৬০-এর দশকে উত্তর-পূর্ব ইতালি-তে এর জনপ্রিয়তা শুরু হয়। ইতালীয় ভাষায় “তিরামিসু” শব্দের অর্থ “আমাকে চাঙ্গা করো”, যা ক্যাফেইনযুক্ত এই মিষ্টান্নের শক্তিবর্ধক ভাবকে নির্দেশ করে।

বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়া এই আয়োজনকে শেফদের দক্ষতা, সমন্বয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর