Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সকালে যে আমলগুলো করলে সারাদিন কাটবে বরকত ও শান্তিতে

ডেস্ক সংবাদ

একজন মুমিনের জীবনের মূল উদ্দেশ্য—আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর এই সন্তুষ্টি অর্জনের পথে দিনের সূচনা বিশেষ গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শিখিয়েছে, প্রতিটি সকাল যেন হয় ইবাদতে ভরা, দোয়ায় শুরু করা দিনটি বান্দার জন্য হতে পারে রহমত ও বরকতের দিন।

নবী মুহাম্মদ ﷺ আমাদের এমন কিছু সহজ, অথচ অত্যন্ত মূল্যবান আমল শিক্ষা দিয়েছেন, যেগুলো নিয়মিত পালন করলে আত্মিক প্রশান্তি লাভের পাশাপাশি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়।

✅ ১. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি – ১০০ বার

হাদিস: “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না, যদি না কেউ তার চেয়ে বেশি করে।” (মুসলিম: ২৬৯২)

উচ্চারণ: সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি
অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।

✅ ২. সন্ধ্যার বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া (সকালেও পড়া যায়)

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: আউজু বিকালিমা-তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্বা
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাগুলোর মাধ্যমে তার সৃষ্টি থেকে আশ্রয় চাই।

✅ ৩. আয়াতুল কুরসি – ফরজ নামাজের পর

ফজিলত: “যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশে মৃত্যুই হবে একমাত্র বাধা।” (শু‘আবুল ঈমান: ২৩৯৫)

✅ ৪. সন্তুষ্টির ঘোষণা

رَضِيتُ بِاللَّهِ رَبًّا …
উচ্চারণ: রাদ্বিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলা-মি দীনান, ওয়াবি মুহাম্মাদিন ﷺ নাবিয়্যান
অর্থ: আমি আল্লাহকে রব, ইসলামকে জীবনব্যবস্থা এবং মুহাম্মদ ﷺ-কে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট।

✅ ৫. সাইয়্যিদুল ইস্তিগফার – জান্নাতের নিশ্চয়তা

اللَّهُمَّ أَنْتَ رَبِّي …
(সম্পূর্ণ দোয়াটি আগের লেখায় দেয়া আছে)
ফজিলত: সকালের এই ইস্তিগফার পাঠ করে কেউ মারা গেলে সে জান্নাতে যাবে। (বুখারি: ৬৩০৬)

✅ ৬. হেফাজতের দোয়া – অনিষ্ট থেকে নিরাপত্তা

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ …
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আ ইসমিহি শাইউন …
অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে কোনো কিছুই ক্ষতি করতে পারে না।

✅ ৭. দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ …
সকালে ও সন্ধ্যায় ৭ বার পাঠ করলে আল্লাহ সব দুশ্চিন্তা দূর করে দেন। (আবু দাউদ: ৫০৮১)

✅ ৮. জাহান্নাম থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।
সকাল ও মাগরিবের পর ৭ বার পড়লে এ দোয়াটি জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। (আবু দাউদ: ৫০৭৯)

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর