Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অনলাইনে জুয়া: সর্বোচ্চ ২ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা

ডেস্ক সংবাদ

সাইবার জগতে অনলাইন জুয়া, প্রতারণা এবং জালিয়াতির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে সরকার। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে ওয়েবসাইট, অ্যাপস বা যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, পরিচালনা কিংবা প্রচার করে, কিংবা সরাসরি বা পরোক্ষভাবে খেলায় অংশগ্রহণ করে বা উৎসাহ দেয়, তাহলে তা আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়াও, ফেসবুক, ইউটিউব, টিকটক, গুগল, হোয়াটসঅ্যাপ, টুইটারসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেওয়া, প্রচার চালানো বা এতে অংশগ্রহণ করাও আইনের আওতায় আসবে।

অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, এসব অপরাধের শাস্তি হিসেবে অনধিক দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

তথ্যবিবরণীতে আরও বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জুয়া সংক্রান্ত সব গেটওয়ে, অ্যাপ, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ, ব্লক বা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে সব নাগরিক, প্রতিষ্ঠান ও ডিজিটাল প্ল্যাটফর্মকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং জুয়া সম্পর্কিত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর