Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাইদুর রহমানের পরিবারের সংবাদ সম্মেলন

ডেস্ক সংবাদ

বড়লেখা প্রতিনিধি

বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। সোমবার দুপুরে বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমানের চাচাতো ভাই নুরুল ইসলাম রাফিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইদুর রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় তিনি জামিন পেলেও, নতুন করে আবারও তাঁকে জড়িয়ে হয়রানির চেষ্টা চলছে। এসব মামলার পেছনে একটি প্রভাবশালী চক্রের ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন নুরুল ইসলাম রাফিন।

সাইদুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম বলেন, সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তিরা রং নম্বর ব্যবহার করে একাধিকবার ফোন করে তাঁদের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এতে পরিবার চরম আতঙ্কে রয়েছে।

সংবাদ সম্মেলনে তাঁদের ১৪ বছর বয়সী ছেলেও নিজের উদ্বেগের কথা জানায়। সে জানায়, বারবার হুমকি পাওয়ায় এখন আর নিয়মিত স্কুলে যেতে সাহস পায় না।

পরিবারের পক্ষ থেকে অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর