রোগীদের সম্মতি ছাড়াই সার্জারির মাধ্যমে ডিম্বাশয় বা ওভারি (ovaries) কেটে ফেলার মতো গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে মিড অ্যান্ড সাউথ এসেক্স এনএইচএস ট্রাস্টের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আলী শোকো-আমিরির (Dr Ali Shokouh-Amiri) ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবাধ্যতা ও পেশাগত মারাত্মক ত্রুটির কারণে উচ্চ আদালতের নির্দেশে জেনারেটর মেডিকেল কাউন্সিল বা জিএমসি (GMC) এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো নারী রোগীকে শ্যাপরন বা সাথে অভিভাবক ছাড়া একাকী দেখতে পারবেন না এই চিকিৎসক। ইতিপূর্বে গার্নসির একটি হাসপাতালে কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক নারী রোগীর সম্মতি ছাড়া ওভারি অপসারণ, অনৈতিক স্পর্শ ও অশোভন আচরণের প্রমাণ মেলে। ইতিপূর্বে ট্রাইব্যুনাল তাঁকে কেবল একটি সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ২০ হাজারের বেশি মানুষ তাঁর অপসারণ চেয়ে পিটিশন দায়ের করেন। পরবর্তীতে জিএমসির আপিলের ভিত্তিতে হাইকোর্ট সেই রায় বাতিল করে এবং নতুন করে শুনানির নির্দেশ দেয়। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাঁকে রোগীদের সাথে সরাসরি সাক্ষাৎ করার কাজ থেকে বিরত রাখা হয়েছে।





