Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আইফোন কিনতে অপহরণের নাটক: মায়ের কাছে মুক্তিপণ চাইলেন মেয়ে

ডেস্ক সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকা আদায় করতে অপহরণ ও গণধর্ষণের নাটক সাজিয়েছেন মাহিয়া আক্তার নামে এক কলেজছাত্রী। এ ঘটনায় তার দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি তরিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের শিকার হয়েছেন। পরে মাহিয়ার মা থানায় একটি অপহরণের অভিযোগ করেন। পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে এবং প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসে ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য।
ওসি বলেন, ‘মাহিয়া দীর্ঘদিন ধরে একটি আইফোন কিনতে চাচ্ছিলেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় বন্ধু সিফাত ও বান্ধবী সিনথিয়ার সহায়তায় অপহরণের নাটক সাজান তিনি। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার সকালে কলেজ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মাহিয়া। পরে সিফাত অপহরণকারী সেজে মাহিয়ার মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। হুমকি দেয়, টাকা না দিলে মেয়েকে ধর্ষণ করা হবে।’
পরদিন বুধবার রাতে মাহিয়া নিজেই তুষকা সিরাপ সেবন করে অচেতন সেজে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। এরপর সিফাত মাহিয়ার পরিবারকে জানায়, টাকা না দেওয়ায় তাকে ফেলে গেছে।
মাহিয়া ওই রাতে বান্ধবী সিনথিয়ার বাড়িতে অবস্থান করছিলেন বলেও নিশ্চিত হয়েছে পুলিশ।
এ ঘটনায় মাহিয়ার দুই সহযোগীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর