Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে

ডেস্ক সংবাদ

২০২৫ সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে ছোট নৌকায় আগত অভিবাসীর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। জুলাই মাস শেষ হওয়ার আগেই ২৫,৪৩৬ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে—যা ২০১৮ সাল থেকে চালু হওয়া রেকর্ডের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি। শুধু বুধবার একদিনেই ১৩টি নৌকায় পার হয়েছেন ৮৯৮ জন।

হোম অফিসের তথ্য বলছে, এ বছরের এই সময় পর্যন্ত আগতদের সংখ্যা গত বছরের তুলনায় ৫১% ও ২০২৩ সালের তুলনায় ৭৩% বেশি। উল্লেখ্য, ২৫ হাজারের মাইলফলক ২০২২ সালে অতিক্রম হয়েছিল আগস্টের শেষে, আর ২০২৪ সালে তা হয়েছিল সেপ্টেম্বরের শেষ দিকে।

সরকার মানবপাচার বন্ধে নতুন পদক্ষেপ নিলেও অভিবাসন থামেনি। লেবার সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে দল। প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সম্প্রতি ফ্রান্সের সঙ্গে “ওয়ান ইন, ওয়ান আউট” নামের এক প্রত্যাবাসন চুক্তির কথা ঘোষণা করেছেন, তবে তা এখনো কার্যকর হয়নি।

ফ্রান্সও অভাবনীয় পদক্ষেপ নিয়েছে—প্রথমবারের মতো ফরাসি পুলিশ সমুদ্রে থাকা ছোট নৌকাগুলো ছুরি দিয়ে কেটে দেয়ার ঘটনা ঘটিয়েছে। অপরদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মানবপাচারকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

অভিবাসীদের আশ্রয়কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্তে স্থানীয় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এসেক্সের ওয়েদারসফিল্ডের পুরনো আরএএফ ঘাঁটিতে পুরুষ অভিবাসীদের জন্য আরও ৪৪৫টি বাসস্থান তৈরি করা হচ্ছে। অন্যদিকে, এপিং এলাকার এক হোটেলে আশ্রয়প্রার্থী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ ঘিরে উত্তেজনা বাড়ছে।

এসেক্স পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় নেতারা হোটেলটি দ্রুত বন্ধ করার দাবি তুলেছেন।

ডাউনিং স্ট্রিট সতর্ক করে বলেছে, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে গত গ্রীষ্মের মতো সহিংসতা আবারও দেখা দিতে পারে। প্রধানমন্ত্রী স্টার্মার বলেছেন, অভিবাসনপ্রবণ এলাকাগুলোতে সামাজিক সংহতি জোরদার এবং যুক্তরাজ্যের “সামাজিক কাঠামো” পুনর্গঠন এখন সময়ের দাবি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Print
Email

সর্বশেষ সংবাদ

tv3-bangla-1-74
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
লিডসের দাঙ্গা নিয়ে মিথ্যা অভিযোগ: মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে জিবি নিউজ উপস্থাপকের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ প্রদান
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সম্পর্কিত খবর