Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইউরোপের তিন দেশ থেকে ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ডেস্ক সংবাদ

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়াই এসব দেশে বসবাসের অভিযোগে তাদেরকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফেরত আসা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ইউরোপে বসবাস করছিলেন। তাদের অনেকেই জানান, দালালের মাধ্যমে ইউরোপে পাড়ি জমালেও বৈধ কাগজ না থাকায় কাজের সুযোগ পাননি এবং অবশেষে আইনি জটিলতায় পড়েন।

সূত্র আরও জানায়, ইউরোপে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এর আগে ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও অনুরূপভাবে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়।

এই প্রত্যাবাসন কার্যক্রম ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে স্বাক্ষরিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস’ (এসওপি) অনুযায়ী পরিচালিত হচ্ছে। যদিও চুক্তিটি ২০১৭ সালে স্বাক্ষরিত হয়, এর বাস্তবায়ন শুরু হয় ২০২১ সালে।

ফেরত পাঠানো ২৯ জনের মধ্যে ১৪ জন ছিলেন গ্রিসে, বাকি ব্যক্তিরা ইতালি ও সাইপ্রাসে অবস্থান করছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর