Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের তোপে ডা. সাবরিনা

ডেস্ক সংবাদ

বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে পড়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডা. সাবরিনা মাজারে পৌঁছালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে ২৫ আগস্ট ডা. সাবরিনার মাজারে শ্রদ্ধা জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যায়?”

ডা. সাবরিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে:

  • করোনা পরীক্ষার নামে জালিয়াতি ও প্রতারণা,

  • সরকারি অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা,

  • ভুয়া এনআইডি তৈরি,

  • জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে অর্থ আত্মসাৎ।

দুদক অনুসন্ধানে দেখা যায়, মাত্র তিন মাসে তার পরিচালিত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে করোনা টেস্ট বাবদ ১ কোটি ১৬ লাখ টাকারও বেশি জমা পড়ে।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর