Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত ৩, আহত অন্তত ৮০

ডেস্ক সংবাদ

ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত তিনজন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার ভোরে ইরান থেকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা দেশটির সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরাইলের আগের হামলার জবাব হিসেবে চালানো হয়।

টাইমস অব ইসরায়েল জানায়, মধ্য ইসরাইলের কয়েকটি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে এবং অনেকেই আহত হন। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার ফলে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। কিছু ভবন ধ্বংস হয়েছে এবং বিস্ফোরণের শব্দে তেল আবিব অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরাইলকে এ হামলা প্রতিরোধে সহায়তা করা হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায়, যেখানে ইরানের কয়েকজন শীর্ষ পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন। ইরান জানিয়েছে, ওই হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়।

ইসরাইলের হামলার জবাবে প্রথমে ড্রোন হামলা এবং পরে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। আইডিএফ জানিয়েছে, শুধু রাতেই চার দফায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর