Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

একটি ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণের সুযোগ

ডেস্ক সংবাদ

মধ্যপ্রাচ্যে ভ্রমণপ্রেমীদের জন্য এসেছে এক দারুণ সুখবর। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এমন একটি ভিসা, যার মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন—এই ছয়টি দেশে ভ্রমণ করা যাবে একবারেই।

মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিসিসি (GCC) অঞ্চলের দেশগুলো একত্রে এই ভিসা চালুর উদ্যোগ নিয়েছে। এটি মূলত সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। তবে বিশ্বের যেকোনো দেশের নাগরিকরাই এর মাধ্যমে উপকৃত হবেন, কারণ একাধিক ভিসার প্রয়োজন ছাড়াই সহজে ঘুরে দেখা যাবে উপসাগরীয় এই ছয়টি দেশ।

নতুন এই ভিসার নাম দেওয়া হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। ২০২৩ সালে এই উদ্যোগ অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে ২০২৫ সালের মধ্যেই এই ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিসাটির মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত নীতিমালা এখনো প্রকাশিত হয়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা

2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল

সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর