Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কিডনি দান করেও বিয়েতে দাওয়াত পাননি ফ্রান্সিয়া!

ডেস্ক সংবাদ

২০১৭ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। লুপাস রোগের জটিলতায় কিডনি প্রতিস্থাপন ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন তার ঘনিষ্ঠ বান্ধবী, অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা, যিনি নিঃসংকোচে একটি কিডনি দান করেন সেলেনাকে।

কিন্তু সম্প্রতি সেলেনার বিয়েতে ফ্রান্সিয়ার অনুপস্থিতি ভক্তদের চোখে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সেলেনা ও বেনি ব্ল্যাংকোর বিয়েতে অতিথি তালিকায় ফ্রান্সিয়ার নাম ছিল না। এই ঘটনায় হতাশ হয়ে ফ্রান্সিয়া সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

তার পোস্টে লেখা ছিল, “আমি কখনও ভাবিনি, এমন কিছু ঘটবে। সবাই সেখানে ছিল, শুধু সেই মানুষটি না, যে তার জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়েছিল। এটা হৃদয়বিদারক।”

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। অনেকেই সেলেনার নীরবতা ও তার এই আচরণে ক্ষুব্ধ। কেউ কেউ একে ‘অকৃতজ্ঞতা’ বলেও আখ্যা দিয়েছেন।

তবে এখনো সেলেনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এতে আরও বাড়ছে জল্পনা-কল্পনা—সত্যিই কি তাদের বন্ধুত্বে চিড় ধরেছে?

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সেলেনা গোমেজ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক, সংগীত প্রযোজক বেনি ব্ল্যাংকোকে। হলিউডের এই তারকা জুটির বিয়ের ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হলেও, তাদের জীবনের একটি প্রাক্তন ও গুরুত্বপূর্ণ অধ্যায় এখন আলোচনার কেন্দ্রে।

Print
Email

সর্বশেষ সংবাদ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

ক্ষমতায় এলে ৫ বছরের জন্য রাজনৈতিক আশ্রয় বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন নাইজেল ফারাজ

ব্রিটেনে নতুন ‘আমেরিকান কোভিড’ ও ফ্লুর প্রকোপ: স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

ভুয়া সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের জালিয়াতি: পূর্ব লন্ডনে বাংলাদেশি সাজ্জাদ গ্রেপ্তার

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত

সম্পর্কিত খবর