Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী

ডেস্ক সংবাদ

আসন্ন হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকায় জাতীয় দলের অনুশীলন শুরুতে অংশ নিতে পারেননি তিনি। তবে ক্লাবের ম্যাচ শেষে আজ তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন।

৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর দ্বিতীয় লেগে ১৪ অক্টোবর খেলতে যাবে হংকংয়ে। এখন পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ টেবিলের তিন নম্বরে। হংকং ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সমান পয়েন্টে সিঙ্গাপুর গোল ব্যবধানে শীর্ষে আছে। ভারতের অবস্থান সবার নিচে, তাদেরও পয়েন্ট ১।

গত ৪ অক্টোবর লেস্টার সিটির হয়ে স্কোয়াডে থাকলেও ম্যাচে মাঠে নামেননি হামজা। তার দল ৩-১ গোলে জয় পেয়েছে সোয়ানসি সিটির বিপক্ষে। ক্লাব দায়িত্ব শেষ করে জাতীয় দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি। এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল এই মিডফিল্ডারের। জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়ে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট।

বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও দলে যোগ দেননি। কানাডার একটি লিগে খেলা শমিত আগামীকাল দেশে আসবেন বলে জানা গেছে। তার অভিষেক হয় গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

Print
Email

সর্বশেষ সংবাদ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

ক্ষমতায় এলে ৫ বছরের জন্য রাজনৈতিক আশ্রয় বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন নাইজেল ফারাজ

ব্রিটেনে নতুন ‘আমেরিকান কোভিড’ ও ফ্লুর প্রকোপ: স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

ভুয়া সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের জালিয়াতি: পূর্ব লন্ডনে বাংলাদেশি সাজ্জাদ গ্রেপ্তার

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত

সম্পর্কিত খবর