Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা। হামলায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের একটি দল ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। বাকিরা সরে গেলেও এসআই রানা মাটিতে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত এসআই আবু সাঈদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন।

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কর্মীরা ওই মিছিলে অংশ নেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।”

ওসি আফতাব উদ্দিন আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে রাতেই অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা স্থানীয় যুবলীগ ক্যাডার শাকিলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর