Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ছিনতাইয়ে রাজি না হওয়ায় ডালিম খুন: প্রধান আসামির মুখে চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক সংবাদ

সিলেটের ক্বীন ব্রিজের পাশে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ডালিম মিয়াকে খুন করা হয় বলে জানিয়েছে র‌্যাব। এই ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন।

র‌্যাব-৯ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জের কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে শেখ মনিরকে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।

মামলা ও র‌্যাব সূত্রে জানা যায়, নিহত ডালিম মিয়া পূর্ব থেকে অভিযুক্তদের চিনতেন। তারা একটি চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা প্রায়ই ডালিমকে বিভিন্ন অপরাধে জড়াতে চাপ দিত।

ঘটনার দিন ৭ আগস্ট, রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় তারা আবারও ডালিমকে ছিনতাইয়ে অংশ নিতে বলে। কিন্তু ডালিম তাতে রাজি না হয়ে বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার ওপর হামলা চালায়। শেখ মনির পেছন থেকে ধরে রেখে ডালিমের বাম উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন, পরে বাকিরাও ছুরি দিয়ে হামলা চালায়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ডালিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ডালিমের মা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৯ তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর