Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

চবিতে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে প্রধান ফটকে তালা, দাবি আদায়ে আন্দোলন

ডেস্ক সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে তাঁরা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—সিএনজি অটোরিকশা চালকদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক করা, নির্ধারিত ভাড়া নিশ্চিত করা, চক্রাকার বাস চালু এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

হামলার শিকার শিক্ষার্থী সুলতানুল আরেফিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জানান, তিনি বাইকে করে বাসায় ফেরার সময় রেলক্রসিং এলাকায় জ্যামে এক সিএনজি তার পায়ে উঠে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে আশপাশের কিছু স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে। তিনি বলেন, “বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আমার বাইকে বিশ্ববিদ্যালয়ের লোগো দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হামলা চালায়।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, “দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালকদের আইডি কার্ড বাধ্যতামূলক করা এবং অবৈধ যানবাহন নিষিদ্ধ করার বিষয়ে কাজ চলছে। চক্রাকার বাস চালুর জন্য ইউজিসির কাছে বাজেট চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।”

পরে শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিএনজি-রিকশা মালিক সমিতির মধ্যে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আশ্বাস দিলে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা প্রধান ফটকের তালা খুলে দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর