Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফরিদপুরে টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি, হেলপার নিখোঁজ

ডেস্ক সংবাদ

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে ‘রাজমহল পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাসটির হেলপার রাজু নিখোঁজ রয়েছেন। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাস মালিক।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। বাসটি আগের রাতে রাজবাড়ী থেকে এসে টার্মিনালে পার্ক করা হয়। এরপর চালক ননী বাসেই রাত কাটানোর জন্য হেলপার রাজুকে রেখে নিজ বাড়িতে ফিরে যান।

পরদিন সকালে চালক টার্মিনালে এসে দেখতে পান, বাসটি (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-১৫০৬) আর নেই। সেই সঙ্গে নিখোঁজ হেলপার রাজুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

বাস মালিক আবুল কালাম আজাদ বলেন, “চালক ননী আমাকে ফোন করে জানায়, বাস নেই। আমি দ্রুত টার্মিনালে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। এরপর রাজুর খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাইনি। কেউ যদি বাস বা রাজুর খোঁজ দিতে পারেন, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।”

বাস মালিক গ্রুপের সহ-সভাপতি আনিচুর রহমান জানান, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে এবং এটি পরিকল্পিত চুরিও হতে পারে।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “বাস ও হেলপার নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। বাস এবং হেলপার উভয়কে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর