Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

ডেস্ক সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তন্ময় ও অঙ্কিতা নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হিজলতলী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের জন্য স্থানীয়রা একটি ইঞ্জিনচালিত নৌকায় নদীর ঘাটের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে একটি নৌকা উল্টে যায়। এসময় যাত্রীরা আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু—তন্ময় ও অঙ্কিতা—নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ি দক্ষিণ হিজলতলী গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, “নৌকাডুবিতে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে গিয়েছিলেন। অধিকাংশ উদ্ধার হলেও দুই শিশু এখনো নিখোঁজ। উদ্ধার কার্যক্রম চলছে।”

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

ক্ষমতায় এলে ৫ বছরের জন্য রাজনৈতিক আশ্রয় বন্ধের ঘোষণা দিতে যাচ্ছেন নাইজেল ফারাজ

ব্রিটেনে নতুন ‘আমেরিকান কোভিড’ ও ফ্লুর প্রকোপ: স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

ভুয়া সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের জালিয়াতি: পূর্ব লন্ডনে বাংলাদেশি সাজ্জাদ গ্রেপ্তার

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত

সম্পর্কিত খবর