Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাত্র ১ হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের চাল খুলে নিল পাওনাদার

ডেস্ক সংবাদ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা। মাত্র এক হাজার টাকা পাওনার জেরে এক হতদরিদ্র বৃদ্ধের বসতঘরের টিনের চাল খুলে নিয়ে গেছেন এক পাওনাদার। এতে বৃদ্ধ ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছেন—চলমান বৃষ্টিতে দিনরাত ভিজে কাটাতে হচ্ছে তাদের।

গ্রামবাসীরা জানান, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নিয়েছিল। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর সুরুজ মিয়া মতিয়ার রহমানের ঘরের ছাউনির ১০-১২টি টিন জোর করে খুলে নিয়ে যান।

বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করে বলেন, “আমাদের একমাত্র মাথা গোঁজার ঘরের চাল খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথাই শোনেনি। এখন বৃষ্টির মধ্যে খুব কষ্টে দিন কাটছে।”

এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজ মিয়াকে টিন ফেরত দিতে বললেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ভুক্তভোগীরা।

ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, “আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু সুরুজ মিয়া কারো কথাই শোনেন না।”

স্থানীয় বাসিন্দা হাফিজ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “হতদরিদ্র পরিবারের মাথার ছাউনি খুলে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য। আমি দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর