Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফুটপাত দখল করে শোরুম উচ্ছেদ অভিযানে প্রশাসন

ডেস্ক সংবাদ

সিলেট মহানগর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা যানবাহনের শোরুম অপসারণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১৬ অক্টোবর থেকে এসব অবৈধ শোরুমের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসএমপি এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সড়ক, ফুটপাত বা সরকারি জায়গা থেকে অবৈধভাবে স্থাপন করা যানবাহনের শোরুম ও যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এসএমপি’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নির্ধারিত সময়ের পর কোনো অবৈধ যানবাহন বা শোরুম ফুটপাত বা সড়কের জায়গা দখল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।”

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ শোরুমগুলো জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে, যানজট বাড়াচ্ছে এবং নগরের সৌন্দর্য বিনষ্ট করছে। জনদুর্ভোগ লাঘবে ও শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, অভিযান পরিচালনায় অংশ নেবে এসএমপি’র ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জরিমানা, মালামাল জব্দ ও স্থাপনা উচ্ছেদ—সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও নগরবাসীরা। তাদের মতে, “সড়ক ও ফুটপাত দখল করে রাখা যানবাহন নগরজুড়ে যানজট ও বিশৃঙ্খলার বড় কারণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর