Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ডেস্ক সংবাদ

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। বোরকা পরে এসে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করেছে সংঘবদ্ধ চোর চক্র।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে। চুরির সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন ব্যক্তি বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যান।

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, তার দোকানে সাজানো অবস্থায় প্রায় ৪০০ ভরি স্বর্ণ ছিল, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এছাড়া আরও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল যা সবই চোরেরা নিয়ে গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ও গোয়েন্দা ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, এত বড় চুরি এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে সম্ভব, তা ভাবিয়ে তুলেছে সবাইকে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর