Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ
ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের অন্যতম শীর্ষ সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বহুল প্রতীক্ষিত ২০২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে গুলজার খান পুনরায় সভাপতি এবং মোহাম্মদ মহব্বত শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৮ অক্টোবর রবিবার যুক্তরাজ্যের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৭৫র্থ জন ট্রাস্টি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক ও দুই সহ-সভাপতি পদসহ মোট ৯টি পদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ‘মিছবা-মহব্বত-লিলু মিয়া’ প্যানেল। অন্যদিকে সভাপতি, কোষাধ্যক্ষ ও প্রেস সেক্রেটারিসহ মোট ৮টি পদে জয় নিশ্চিত করেছে ‘গুলজার-কুদ্দুস-মনির’ প্যানেল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে গুলজার খান ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিছবা উদ্দিন পান ৩৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ মহব্বত শেখ এবং তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পান ৩৪৪ ভোট।

বিজয়ী অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি পদে আখলাকুর রহমান (৪৩৫ ভোট) ও আজম খান (৪২৭ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম রঞ্জু (৪১৬ ভোট) ও শরিফুল ইসলাম (৩৯৪ ভোট), কোষাধ্যক্ষ পদে মনির আহমেদ (৩৮৪ ভোট), সহ-কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন মামুন (৪০০ ভোট), প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে দৌলত হোসেন (৪১৩ ভোট) এবং কালচারাল সেক্রেটারি পদে মদরিস আলী মফজ্জুল (৩৯২ ভোট) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ৪৫১ ভোট পেয়ে প্রথম হন আজিজুর রহমান খান রাজু। বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন আমিনুর রহমান, আব্দুল বাসিত রফি, শাহ তাজুল ইসলাম, রুহেল ইসলাম-সুইনডন, কামরুজ্জামান কামরুল এবং আজিজুর রহমান রুমেল।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই উভয় প্যানেলের সমর্থক ও সাধারণ সদস্যদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত সভাপতি গুলজার খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ যৌথভাবে সকল ট্রাস্টি ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্যানেল ভেদাভেদ ভুলে নতুন কার্যকরী পরিষদ সিলেটের বিশ্বনাথ উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি সম্প্রসারণ, সংগঠনের আর্থিক স্বচ্ছতা রক্ষা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ট্রাস্টের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে একসাথে কাজ করে যাবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ
করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর