Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে গলা টিপে হত্যা, আটক ৬ জন

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ান জেলার পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত ৩৭ বছর বয়সি বাংলাদেশি শ্রমিক সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। কাজে দেরি করে পৌঁছানোর কারণে তার সঙ্গে ৪২ বছর বয়সি এক স্থানীয় সহকর্মীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই স্থানীয় ব্যক্তি তাকে বকাঝকা করেন এবং পরবর্তীতে দুজনের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতের গলায় ফাঁসের দাগ ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি একটি হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি একটি একতলা ইটের বাড়ি, যেখানে মোট সাতজন নির্মাণ শ্রমিক বসবাস করতেন—এর মধ্যে দুইজন মালয়েশিয়ান এবং পাঁচজন বাংলাদেশি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি রড হাতে নেন। এর জবাবে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে ছুরি এনে তাকে আঘাতের চেষ্টা করেন। তখন অভিযুক্ত কাছাকাছি থাকা একটি তারের রিল থেকে তার টেনে এনে বাংলাদেশির গলায় ফাঁস দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে ঘটনাটি জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত তারের রিল, একটি ছুরি এবং একটি লোহার রড জব্দ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজন মালয়েশিয়ান ও চারজন বাংলাদেশি শ্রমিকসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ সুপার মোহাম্মদ হামিজি জানান, মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্তাধীন রয়েছে এবং আটকদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর