Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সালমান শাহ হত্যা মামলার আসামিদের ফোন ট্র্যাকিংয়ে পুলিশ

ডেস্ক সংবাদ

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। ছেলে হত্যার ন্যায়বিচারের দাবিতে এখনও লড়ে যাচ্ছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

রমনা থানা পুলিশ জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কয়েকজন আসামি দেশের বাইরে থাকলেও, যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তে ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

১৯৯৭ সালে সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দি নতুন করে আলোচনায় এসেছে। সেই জবানবন্দিতে তিনি স্বীকার করেন, “আমরা সালমান শাহকে হত্যা করেছি এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়। এ হত্যায় সামিরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম।”

রেজভী আরও জানান, সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকায় একটি চুক্তি হয়েছিল, যা করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ চুক্তিতে খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদসহ আরও কয়েকজন যুক্ত ছিলেন।

বর্তমানে মামলাটিতে মোট ১১ জন আসামি রয়েছেন। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর