Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে দাম বেড়েছে খাদ্যপণ্যের, আরও বাড়ার আশঙ্কা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম এপ্রিল মাসে গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (BRC)। জরিপ অনুযায়ী, এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২.৬%, যা মার্চের ২.৪%-এর তুলনায় বেশি এবং ২০২৪ সালের মে মাসের পর এই প্রথম এত বড় মূল্যবৃদ্ধি দেখা গেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, খুচরা বিক্রেতাদের ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগামী মাসগুলোতে দোকানে বিক্রি হওয়া পণ্যের দাম আরও বাড়তে পারে। অক্টোবরে নতুন প্যাকেজিং কর চালু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও জানিয়েছে বিসিআরসি।

যদিও সামগ্রিকভাবে খুচরা বিক্রির দামে গত বছরের তুলনায় ০.১% হ্রাস পেয়েছে, যা মার্চ মাসে ছিল ০.৪%। তবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ভোক্তারা চাপে পড়ছেন।

নিলসেনআইকিউ-এর মাইক ওয়াটকিন্স বলেন, “ইস্টারের ছুটি বিক্রি বাড়াতে সহায়তা করেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ এখনো প্রয়োজনীয় নয় এমন খরচে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন।”

এদিকে, ব্যাংক অফ ইংল্যান্ড সতর্ক করেছে, যদি দোকানগুলোর খরচ বাড়ে, তবে তা মূল্যস্ফীতির হার বাড়িয়ে দিতে পারে। মার্চ মাসে যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি কমে দাঁড়ায় ২.৬%-এ, তবে বছরের শেষ নাগাদ এটি বেড়ে ৩.৭%-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যাংকটি। এই হার তাদের নির্ধারিত ২% লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ।

ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এই পরিস্থিতিকে সাময়িক বলে আখ্যায়িত করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

এদিকে, বিসিআরসি আরও জানিয়েছে, সরকারের নতুন ‘এমপ্লয়মেন্ট রাইটস বিল’-এর কারণে খুচরা খাতে চাকরির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই বিলের অধীনে কর্মীদের ন্যূনতম কাজের সময় নিশ্চিত করা, চাকরিচ্যুতিতে কড়াকড়ি আরোপ এবং অসুস্থতার ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিসিআরসি-র প্রধান নির্বাহী হেলেন ডিকিনসন বলেন, “এমপ্লয়মেন্ট রাইটস বিলের বাস্তবায়ন যেন খরচ আরও বাড়িয়ে না তোলে এবং নিয়োগ হ্রাসের কারণ না হয়ে ওঠে, তা নিশ্চিত করা জরুরি।”

সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের জন্য সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি ও চাকরির বাজারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর