Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে সব ভিসা ফি বৃদ্ধি, ৮ এপ্রিল থেকে কার্যকর নতুন হার

ডেস্ক সংবাদ

UK Home Office জানিয়েছে, শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বৃদ্ধি করা হয়েছে এবং আগামী ৮ এপ্রিল থেকে নতুন এ হার কার্যকর হবে। নাগরিকত্ব আবেদনের ফিও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

একাডেমিক ভিজিট ভিসা (৬ থেকে ১২ মাস) এবং বেসরকারি চিকিৎসা ভিসার ক্ষেত্রেও ১৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ফি দাঁড়িয়েছে ২৩৪ পাউন্ড।

ট্রানজিট ভিসার ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ফি। বিমানবন্দর ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বাড়ছে। পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফিও ৪ পাউন্ড বৃদ্ধি করা হয়েছে।

বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে স্পনসরশিপ ফি ৩ বছর পর্যন্ত কাজের জন্য ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বাড়ছে। স্বাস্থ্য খাতে কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধি যথাক্রমে ২০ ও ৩৮ পাউন্ড। এছাড়া সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি ২১ পাউন্ড বাড়ানো হয়েছে।

উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী ও তাঁদের নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। শিশুশিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে ফি বৃদ্ধি পেয়ে ৫৫৮ পাউন্ড হয়েছে। আগে এই ফি ছিল ৫২৪ পাউন্ড।

অন্যদিকে, স্বল্পমেয়াদি (৬ থেকে ১১ মাস) ইংরেজি ভাষা শিক্ষার ভিসা ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২২৮ পাউন্ড করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পনসরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ানো হয়েছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফিও ৭২ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যে পড়াশোনা বা ভ্রমণের পরিকল্পনা করা আবেদনকারীদের জন্য ব্যয় আরও কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর