Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের লন্ডন-এ এক আবেগঘন পরিবেশে অকালপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন, কর্ম ও সাহসী সাংবাদিকতার স্মৃতিচারণে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘শেষান্ত’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

কালের কণ্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হক শিপু সম্পাদিত গ্রন্থটি সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডন Bangla Press Club-এ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

British Bangladeshi Council-এর সভাপতি ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Tower Hamlets-এর স্পিকার ছুলুক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি আয়ুব খান।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাবুল মিয়া এবং রানার টিভি ইউকের ফাউন্ডার আ স ম মাসুম।

অনুষ্ঠানে আরও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক আহমদ, সিনিয়র সাংবাদিক রহমত আলী, মুস্তাক আলী বাবুল, বুলবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের কর্মজীবন, সাহসিকতা এবং সাংবাদিকতার প্রতি তার অগাধ নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘শেষান্ত’ স্মারকগ্রন্থটি কায়সারুল ইসলাম সুমনের পরিবারের উদ্দেশে উৎসর্গ করা হয়। পরিবারের পক্ষে বইটি গ্রহণ করেন তার বড় ভাই শাহীন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর