Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণা: সজাগ থাকুন, রক্ষা করুন আপনার ব্যক্তিগত তথ্য!

লন্ডনে হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণা: সজাগ থাকুন, রক্ষা করুন আপনার ব্যক্তিগত তথ্য!
ডেস্ক সংবাদ

ডিজিটাল যুগে অপরাধীদের প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও সূক্ষ্ম হয়ে উঠছে। সম্প্রতি এমনই এক অভিনব ও উদ্বেগজনক প্রতারণার ফাঁদের শিকার হয়েছেন পরিচিত মিডিয়া ব্যাক্তিত্ব ও প্রযুক্তি উদ্যোক্তা, ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাব (বিবেক) ও কারীওয়ালা মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকরামুল হুসাইন। এই অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর তিনি সমাজের সব স্তরের মানুষকে এ বিষয়ে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ফোনালাপে এক প্রতারক নিজেকে বাংলাদেশ হাই কমিশনের ‘হেলথ ডিপার্টমেন্টের’ বা স্বাস্থ্য বিভাগের কর্মী হিসেবে পরিচয় দেয়। সে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বলে যে, আগামী ২৫ তারিখ থেকে প্রতিটি সিটিতে একটি বিশেষ কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে আইনগত সহায়তাসহ মোট ১২ ধরনের বিশেষ সুবিধা পাওয়া যাবে।

কথোপকথন চলাকালে প্রতারক রেজিস্ট্রেশন সম্পন্ন করার অজুহাতে একটি সন্দেহজনক পিডিএফ ফাইল ও ফিশিং লিংক পাঠায়। এরপর সে দ্রুততার সাথে বিভিন্ন কোড ফাঁকা ঘরে পূরণ করতে চাপ সৃষ্টি করে। ভুক্তভোগীর মনে সন্দেহ জাগলে সে হাই কমিশনের বর্তমান হাই কমিশনারের নাম ও সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে জানতে চাইলে প্রতারক বিভ্রান্তিকর তথ্য দেয় এবং একপর্যায়ে আক্রমণাত্মক আচরণ শুরু করে। তবে শেষ পর্যন্ত তিনি বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক কোনো ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার না করে কলটি কেটে দেন।

প্রতারকদের সাধারণ কৌশলগুলোর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা, দূতাবাস বা হাই কমিশনের প্রতিনিধি সেজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, বিশেষ কার্ড বা লোভনীয় সুবিধার কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অপরিচিত ফাইল বা ফিশিং লিংক পাঠিয়ে ওটিপি বা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া এবং সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করা।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনো সরকারি অফিস, দূতাবাস বা হাই কমিশন থেকে কখনো ফোন বা লিংকের মাধ্যমে কোনো গোপনীয় কোড বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না। অপরিচিত কোনো লিংক বা ফাইলে ক্লিক করা যাবে না এবং ওটিপি বা পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের সন্দেহজনক কল পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে সত্যতা যাচাই করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

'বিদেশি পর্যটক হত্যা করে আবাসন খালি করুন': বিতর্কিত টি-শার্টের বিরুদ্ধে স্পেনে বর্ণবিদ্বেষের তদন্ত শুরু
'বিদেশি পর্যটক হত্যা করে আবাসন খালি করুন': বিতর্কিত টি-শার্টের বিরুদ্ধে স্পেনে বর্ণবিদ্বেষের তদন্ত শুরু
‘বিদেশি পর্যটক হত্যা করে আবাসন খালি করুন’: বিতর্কিত টি-শার্টের বিরুদ্ধে স্পেনে বর্ণবিদ্বেষের তদন্ত শুরু
স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন তোলায় রয়টার্স সাংবাদিকের ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প
স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন তোলায় রয়টার্স সাংবাদিকের ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প
স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন তোলায় রয়টার্স সাংবাদিকের ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প
আশ্রয়াশ্রয়ীদের হোটেলে ককটেল নিক্ষেপ: যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীর অপরাধ স্বীকার
আশ্রয়াশ্রয়ীদের হোটেলে ককটেল নিক্ষেপ: যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীর অপরাধ স্বীকার
আশ্রয়াশ্রয়ীদের হোটেলে ককটেল নিক্ষেপ: যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীর অপরাধ স্বীকার
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তনের আভাস: সোশ্যাল কেয়ার কর্মীদের ছাড় দেওয়ার সম্ভাবনা

ইউনিভার্সাল ক্রেডিটে হেল্পলাইনের ভুলে অতিরিক্ত অর্থ প্রদান করলেও তা আদায়ে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্যের ডিডব্লিউপি

নতুন আইন অনুযায়ী যুক্তরাজ্যে গৃহস্থালির যে বস্তুগুলো রিসাইক্লিংয়ের জন্য সংগ্রহ করতে বাধ্য নয় কাউন্সিল

সম্পর্কিত খবর