Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাকিস্তান থেকে অস্ত্র আসে সালমানকে মারতে

ডেস্ক সংবাদ

বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রায় বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মুম্বাই পুলিশ চার্জশিট দাখিল করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৩৫০ পৃষ্ঠার এই চার্জশিটে পাঁচজন অভিযুক্তের নাম উঠে এসেছে, যারা বিষ্ণই গ্যাংয়ের সদস্য। অভিযোগ রয়েছে, সালমান খানকে হত্যার জন্য ২৫ লাখ রুপির চুক্তি করা হয়েছিল।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়। তদন্তে আরও জানা গেছে, গ্যাংটি পাকিস্তান থেকে একে-৪৭, একে-৯২, এম-১৬ রাইফেল এবং তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল সংগ্রহ করেছিল। উল্লেখ্য, এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, সালমান খানের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিনেতার ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছিল।

গত ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমানের বাড়ির সামনে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। পরে তারা হেলমেট পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরদিন গভীর রাতে গুজরাটের ভুজ এলাকা থেকে দুই শুটারকে গ্রেপ্তার করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর