Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ আর নেই

ডেস্ক সংবাদ

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ্বীপ মূলত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মন্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিত দাসের ছেলে। পরিবারসহ তিনি সিলেট নগরের গোপালটিলা এলাকায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের মধ্যে আছেন তার বাবা-মা ও এক ছোট ভাই। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

হাস্যরসাত্মক ও সামাজিক বার্তানির্ভর কনটেন্ট তৈরির মাধ্যমে দ্বীপ অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। ফেসবুক ও ইউটিউবে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।

তার মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন, অনলাইন কনটেন্ট নির্মাতারা এবং সামাজিক সংগঠনগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

সম্পর্কিত খবর