Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

স্ত্রী রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক সংবাদ

স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

মামলাটি রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হয়। এতে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে। একই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরেকজনকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নির্ধারিত সময় আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হিরো আলম ও আহসান হাবিব সেলিমের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার অনুযায়ী, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

গত ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলাকালে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর