Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে থার্টি-ফার্স্ট নাইটে যেসব কার্যক্রম নিষিদ্ধ করল পুলিশ

ডেস্ক সংবাদ

থার্টি-ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিলেটে বেশ কিছু কার্যক্রম নিষিদ্ধ করেছে পুলিশ। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ভবনের ছাদসহ জনসাধারণের ব্যবহার্য কোনো স্থানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ঢাক-ঢোল বাজানো, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজি বা পটকা ফুটানো, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরক দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, এ সময় মহানগর এলাকার সব বার ও পানশালা বন্ধ রাখতে হবে এবং কোনো ধরনের মদ বা এলকোহলজাত পণ্য বিক্রি করা যাবে না।
পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর