Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হেলমেট পরা সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতার মৃত্যু

ডেস্ক সংবাদ

কক্সবাজারের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা মোহাম্মদ ফারুক (৩৪) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা সন্ত্রাসীরা ফারুককে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহত মোহাম্মদ ফারুক কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক। একই ঘটনায় আহত যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলা যুবদল এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, রোববার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ফারুকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত খুনি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর রাতে ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলার শিকার হন ফারুক ও সাইফুল ইসলাম। গুলিতে আহত হওয়ার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফারুকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর